বুদ্ধদেব বসু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বুদ্ধদেব বসু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অতুল, বৈভবময় বুদ্ধদেব বসু

Picture

বুদ্ধদেব বসু

সাহিত্যের ইতিহাস সময়ের সঙ্গে সঙ্গে বাঁক বদলায়। সাহিত্যের বিষয় এবং বাণী প্রায় সমাজের প্রয়োজন অনুসারে বিবর্তিত হলেও একই থেকে যায়। কিন্তু সাহিত্যের যে নান্দনিক রূপায়ণ তা প্রতিভাবান, স্বকীয়তাসম্পন্ন, ঐতিহ্যকে নবায়ন করতে ইচ্ছুক লেখকের হাত ধরে বদলায়। ফলে সমকালের শক্তিমান লেখকের বিশেষত কবির চিত্রকল্প, শব্দ, ভাষারীতি একটু অচেনা ঠেকে পাঠকের নিকট। বিশেষত গতানুগতিক পাঠকের কাছে। এখানে অচেনা বলতে বোঝানো হয়েছে তার কাব্যধারা এবং চেতনার গভীরতাকে, যা পূর্বপুরুষ কিংবা কবিতাশ্রয়ী লেখকের লেখায় ছিল না। এই পরিবর্তন এবং প্রথাবিরুদ্ধ রচনা নতুন যুগের লেখকের বর্ণনা, কথা এবং ইঙ্গিতে পরিবর্তিত হতে থাকে।