শাহাদুজ্জামান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শাহাদুজ্জামান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শাহাদুজ্জামানের গল্প : মিথ্যা তুমি দশ পিঁপড়া

যুবকের তিনটি চিঠি আমদের হাতে। প্রথম চিঠিটি তার মায়ের কাছে। সম্ভবত তখন প্রশিক্ষনের সবেমাত্র শুরু। যুবকের বিহ্বলতা।
মা/
তোমাকে সশস্ত্র সালাম। এখানে এসে এই নতুন রকমে সালাম দেওয়া বেশ কায়দা করে শিখছি। সকাল বিকাল মাথা উচু ,শিরদাড়া সোজা আর সিনা টান করে কুচকাওয়াজ করে চলেছি। একবার ডান পা তুলছি আর একবার বাম পা। মাটির উপর বুটের গোড়ালি সেইটুকু জোরে লাগাবার চেষ্টা করছি যাতে মাথার ব্রহ্মতালু কেপে উঠে। এতদিন জানতাম মানুষের মগজটাই আসল,  এখন তো দেখছি আসল হলো হাঁটু। দুটো সুস্থ সবল হাঁটু থাকলেই জীবনে সাফল্য নিশ্চিত।