বাগধারা/প্রবাদ-প্রবচন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাগধারা/প্রবাদ-প্রবচন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বাংলা প্রবাদ-প্রবচনে পুরাণের প্রভাব : সাকু চৌধুরী

প্রথমেই বলে রাখা ভাল যে, পুরাণ রচয়িতা বলে যিনি কথিত, সেই ব্যাসদেবের পুরাণের ভাষা কিন্তু বাংলা নয়। এক সহস্র শতাব্দী ধরে লোকমুখে প্রচারিত এবং পরবর্তীতে গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক (খ্রিস্টীয় ৩য় - ৫ম শতাব্দী) সময়ে সঙ্কলিত হতে থাকা এ পুরাণের ভাষাও বাংলা ছিল না। এমনকি কোন কোন পুরাণের জন্মস্থান বঙ্গদেশ বলে প্রমাণিত হলেও সে রচনার ভাষাও আমাদের এখনকার বাংলা নয়। সেক্ষেত্রে প্রশ্ন উঠেই যায় যে, আমাদের বাংলা শব্দভাণ্ডারে পৌরাণিক শব্দমালা এলো কী করে ? উত্তরটা ঐতিহাসিক।