ভাষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভাষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বাংলা বানানের কতিপয় নিয়ম

 ১. দূরত্ব বোঝায় না এরূপ শব্দে উ-কার যোগে 'দুর' ('দুর' উপসর্গ) বা 'দু+রেফ' হবে। যেমন— দুরবস্থা, দুরন্ত, দুরাকাঙ্ক্ষা, দুরারোগ্য, দুরূহ, দুর্গা, দুর্গতি, দুর্গ, দুর্দান্ত, দুর্নীতি, দুর্যোগ, দুর্ঘটনা, দুর্নাম, দুর্ভোগ, দুর্দিন, দুর্বল, দুর্জয় ইত্যাদি।


২. দূরত্ব বোঝায় এমন শব্দে ঊ-কার যোগে 'দূর' হবে। যেমন— দূর, দূরবর্তী, দূর-দূরান্ত, দূরীকরণ, অদূর, দূরত্ব, দূরবীক্ষণ ইত্যাদি।

৩. পদের শেষে '-জীবী' ঈ-কার হবে। যেমন— চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী ইত্যাদি।

বাংলা শব্দের অপপ্রয়োগ

নানাভাবেই আমরা শব্দের অপপ্রয়োগ করি। মূলত শব্দ সম্পর্কে অজ্ঞতাই এর কারণ। তবে শব্দপ্রয়োগের নিয়ম জানা থাকলে অপপ্রয়োগের হাত থেকে রেহাই পাওয়া যায়। নিম্নে শব্দের অপপ্রয়োগের কিছু উদাহরণ কারণসহ তুলে ধরা হল।

‘ঙ’ না ‘ ং’, ‘ঈ’ না ‘ই’ : বানান বিতর্ক

মেহেদী উল্লাহ

আমাদের এক বন্ধু পরীক্ষার খাতায় 'ঙ' দিয়েই 'বাংলা' লিখবে, কিন্তু আমাদের এক শ্রদ্ধেয় শিক্ষক তাকে 'ং' দিয়েই বানানটা লিখিয়ে ছাড়বেন। এই নিয়ে দুজনার যুক্তিও ছিল। কিন্তু আমরা অনেকেই ব্যাপারটা নিয়ে হাত ধুয়ে ফেলতাম এই ভেবে, 'দুই উচ্চারণই নাকে বাজে। একটা হলেই হয়, হা হা।'
বাংলা একাডেমির 'ঈদ' কে 'ইদ' লেখার রীতি প্রসঙ্গে কথা হচ্ছে দেখে ঘটনাটা মনে পড়ল। নিয়মানুযায়ী 'ইদ' বানান ঠিক আছে। তাহলে মানতে বাধা কোথায়?

‘ঈদ’ না ‘ইদ’ : বানান বিতর্ক


খোরশেদ আলম

ঈদ মোবারক, ঈদ মুবারক, ইদ মুবারক, ইদ মোবারক’—এই হরেক রকম বানানের সম্মুখিন হওয়া গেল ফেসবুকে। আবার সেটা নিয়ে বিতর্কও করছেন কেউ কেউ। সমাধান কী?

এর আসলে কোনো সমাধান নেই। আপনি অভিবাদন জানিয়েছেন এটাই বড় কথা। ভাষা তো আপনার আমার মনের রঙটাই প্রকাশ করে। এই রঙটা নষ্ট করলে ভাষা তার যোগাযোগ হারায়।

মাতৃভাষার গুরুত্ব

বিজ্ঞান চর্চায় বাংলা ভাষা

ড. ফারসীম মান্নান মোহাম্মদী

আজকের দিনে বিজ্ঞান চর্চার বিষয়টি খুব বেশি আলোচিত হচ্ছে। এর প্রধান কারণ হল বিজ্ঞান চর্চার মাধ্যমে মানুষ অবাস্তব ধারণা থেকে বিজ্ঞানসম্মত বাস্তব ধারণায় উপনীত হয়। যেটি আবেগ ও কল্পনার চেয়ে প্রমাণ এবং যৌক্তিকতাকে প্রাধান্য দেয়। ফলে মানুষ বাস্তববাদী ও আশাবাদী হয়ে বিজ্ঞানের জ্ঞানকে রাষ্ট্র গঠনে কাজে লাগাতে পারে। কিন্তু বিজ্ঞানের চর্চা কীভাবে হলে মানুষ তার প্রতি আকৃষ্ট হবে, সেটি নিয়ে ভাবনার প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে ভাষার বিষয়টি গুরুত্বপূর্ণ।